চেলসিকে হারাল সিটি

অপরাজিত থেকে এগিয়ে চলা চেলসিকে হারের স্বাদ দিল ম্যানচেস্টার সিটি। স্ট্যামফোর্ড ব্রিজে দুর্দান্ত নৈপুণে মেলে ধরে যোগ্য দল হিসেবেই জয়ের হাসি হাসল পেপ গার্দিওলার দল।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচটিতে ১-০ গোলে জয় তুলে সিটি। একমাত্র গোলটি করেন গ্যাব্রিয়েল জেসুস।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে সিটিকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন চেলসি।

ম্যাচের আগে দুই দলের কোচের মধ্যকার লড়াইও ছিল আলোচনায়। চেলসি কোচ টমাস টুখেলের বিপক্ষে আগের তিনবারের দেখায় প্রতিবারই হেরেছিলেন সিটি কোচ গুয়ার্দিওলা। এবার সেই গেরো কাটালেন এই স্প্যানিয়ার্ড।

ছয় ম্যাচ খেলে এনিয়ে চতুর্থ জয় পেল সিটি। সঙ্গে এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে দলটি। চেলসি সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও আছে তিনে। ১৩ পয়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেডেরও, তারা আছে চারে। লিভারপুল ১৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।