তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই সরকার যে কোনো দুর্যোগকালে সব সময় জনগণের পাশে ছিল। দুর্যোগে, বন্যায় ত্রাণ দিয়েছে শেখ হাসিনা সরকার।
২০১৭ সালের বন্যা, ২০২০ সালে বন্যা ও করোনায় পাশে ছিল আওয়ামী লীগ সরকার। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা মুক্তমঞ্চে নাটোরের সিংড়ায় বন্যার্তদের মধ্যে ত্রাণসহ বিভিন্ন সহায়তা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় দুই হাজার বন্যার্তদের মধ্যে খাদ্য সহায়তা, পাঁচ হাজার গাছ, প্রতিবন্ধীদের মধ্যে ১২টি হুইল চেয়ার, ৫টি সামাজিক প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকার চেক, ৩১২টি সাবমার্সিবল মোটর, কেজি স্কুলের ৬০ জন শিক্ষকের মধ্যে ২ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।