নিরপেক্ষ ভেন্যুতে না পাকিস্তানের

১৬ বছর পর পাকিস্তান সফরে এসেছিল নিউজিল্যান্ড। সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে শেষ মুহূর্তে না খেলেই দেশে ফিরেছে তারা। এরপর নিরাপত্তা হুমকির অজুহাতে সফর বাতিল করেছে ইংল্যান্ড। এমন পরিস্থিতিতে আবার নিরপেক্ষ ভেন্যুতে

পাকিস্তানের হোম সিরিজ আয়োজনের পরিস্থিতি তৈরি হয়েছে।

কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রমিজ রাজা অন্য দেশে ‘হোম’ সিরিজ খেলার সম্ভাবনা খারিজ করেছেন। তিনি বলেছেন, ‘পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা একদম স্বাভাবিক এবং যে কোনো আন্তর্জাতিক দলের বিরুদ্ধে ম্যাচ আয়োজনের জন্য সব কিছু আমাদের হাতে রয়েছে। তাই নিরপেক্ষ কেন্দ্রের কথা এখন ভাবাই হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আপৎকালীন ভিত্তিতে ঘরের মাঠে সিরিজ আয়োজনের জন্য শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং জিম্বাবুয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু কোনো দেশই আগ্রহ দেখায়নি। ফলে ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন করেই প্রস্তুতি নেওয়া হবে।’  পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান সফর করার জন্য জিম্বাবুয়ে নাকি রাজি ছিল। বাংলাদেশও তাদের ‘বি’ টিমকে পাঠাতে চেয়েছিল।