দেরি হওয়ায় দুঃখ প্রকাশ

মেসিকে অভিনন্দন পেলের

সেপ্টেম্বরের ৯ তারিখ ২০২২ বিশ্বকাপ বাছাই ম্যাচে বলিভিয়ার সঙ্গে হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সেদিনই আন্তর্জাতিক ম্যাচে গোলের সংখ্যায় কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যান মেসি। যা লাতিন অঞ্চলের সর্বোচ্চ গোলদাতার আসনে বসায় তাকে। এমন কীর্তির জন্য মেসিকে অভিনন্দন জানালেন পেলে। দেরিতে অভিনন্দন জানানোয় দুঃখ প্রকাশও করেছেন পেলে। মেসিকে শুভেচ্ছা জানাতে ইচ্ছে করে দেরি করেননি পেলে। শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এখনো আছেন হাসপাতালে। সেখান থেকে ইন্সটাগ্রামে দেওয়া বার্তায় পেলে লেখেন, ‘হ্যালো মেসি। দেরি করে ফেলায় দুঃখিত। চলতি মাসের শুরুতে আরেকটি রেকর্ড ভাঙার জন্য তোমাকে অভিনন্দন জানানোর সুযোগ হাতছাড়া করতে চাই না। তোমার ফুটবলীয় প্রতিভা অসাধারণ! আশা করি, নেইমার ও এমবাপের সঙ্গে (পিএসজিতে) থেকে আরও অনেক কিছু জিততে পারবে।’