ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের অধীনে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের  রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার সূত্রে, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদভুক্ত ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে হবে। কিন্তু ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে ‘ডি’ ইউনিটের অধীনে নেওয়া হবে। পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি দুদিনের মধ্যে প্রকাশ করা হবে।

এ বিষয়ে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘সম্ভাব্য ৭ থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এই অনুষদের অধীনে তিন বিভাগে মোট সিট সংখ্যা ২৪০।