সাফ চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করল ভারত

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারত।

১ অক্টোবর থেকে মলদ্বীপে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ভারতীয় দলের খেলোয়াড়রা সোমবার বেঙ্গালুরুতে রিপোর্ট করবেন। মঙ্গলবার মলদ্বীপে উড়ে যাবে তারা।

কোচ ইগর স্টিমাচ এবং দলের বাকি সাপোর্ট স্টাফ মলদ্বীপেই দলের সঙ্গে যোগ দেবেন।

পাঁচ দলের আসরে ভারত ছাড়াও রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও স্বাগতিক মালদ্বীপ। ৪ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে ভারত।

আসরে সাত বারের চ্যাম্পিয়ন ভারত। ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে সাফ শিরোপা জিতে দলটি।

ভারতের ২৩ সদস্যের দল

গোলরক্ষক: গুরপ্রীত সিং, অমরিন্দর সিং, বিশাল কাইঠ

ডিফেন্ডার: প্রীতম কোটাল, সেরিটন ফার্নান্ডেজ, চিংলেসানা সিং, রাহুল ভেকে, শুভাশিস বোস, মন্দার রাও দেশাই

মিডফিল্ডার: উদান্তা সিং, ব্রেন্ডন ফার্নান্ডেজ, লালেনগামাবাইয়া, অনিরুদ্ধ থাপা, আব্দুল সামাদ, জিকসন সিং, গ্লেন মার্টিন্স, সুরেশ সিং, লিস্টন কোলাসো, ইয়াসির মহম্মদ।

স্ট্রাইকার: মনবীর সিং, রহিম আলি, সুনীল ছেত্রী, ফারুখ চৌধুরি।