মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তর এর শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। মৎস্য অধিদপ্তর ‘ক্ষেত্র সহকারী’ পদে মোট ১৩৪ জনকে নিয়োগ দেবে।
পদের নাম: ক্ষেত্র সহকারী- ১৩৪টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান) পাশ।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।
আবেদনের নিয়ম: আবেদনপত্র আগামী ২৫ অক্টোবরের মধ্যে অফিস চলাকালীন সময়ে (বেলা ০৫ ঘটিকার মধ্যে) ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, কক্ষ নং ৫১১, মৎস্য ভবন, ১৩, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, রমনা, ঢাকা-১০০০ ঠিকানায় পৌঁছাতে হবে।