লাল সিং চাড্ডা থেকে ৮৩: বলিউডের ১৭ ছবির মুক্তির তারিখ প্রকাশ

গত শনিবার অতি প্রতীক্ষিত ‘সূর্যবংশী’ ছবির মুক্তির তারিখ জানান পরিচালক রোহিত শেঠি। এরপর একে একে আলোচিত একগুচ্ছ ছবির খবর প্রকাশ হয়। মূলত ওই দিন মহারাষ্ট্রের সিনেমা হলে খোলার নির্দেশনা ঘিরেই বলিউড ও বলিউড দর্শকদের মাঝে এত উত্তেজনা।

আগামী ২২ অক্টোবর প্রেক্ষাগৃহ খুলবে বলে জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব থ্যাকারে। এরপর থেকেই মুক্তি পাবে করোনায় আটকে পড়া আমির খান, অক্ষয় কুমার, রণবীর সিং, শহীদ কাপুরের মতো বড় তারকাদের অতি প্রতীক্ষিত সিনেমাগুলো।

ইতিমধ্যে ঘোষিত ১৭টি ছবি হলো—

সূর্যবংশী- দিওয়ালি; বান্টি আউর বাবলি টু- ১৯ নভেম্বর; সত্যমেভ জয়তে টু- ২৬ নভেম্বর, থাড়াপ- ৩ ডিসেম্বর, চন্ডিগড় কারে আশিকি- ১০ ডিসেম্বর; ৮৩- বড়দিন; জার্সি- ৩১ ডিসেম্বর।

পরের বছর মুক্তি পাবে; পৃথ্বিরাজ- ২১ জানুয়ারি; লাল সিং চাড্ডা- ১৪ ফেব্রুয়ারি; জয়েসভাই জোরদার- ২৫ ফেব্রুয়ারি; বচ্চন পাণ্ডে- ৪ মার্চ; শমসেরা- ১৮ মার্চ; ভুল ভুলাইয়া টু- ২৫ মার্চ; মে ডে- ২৯ এপ্রিল; হিরোপান্তি টু- ৬ মে; রক্ষাবন্ধন- ১১ আগস্ট; রামসেতু- দিওয়ালি।

গত বছরের গোড়াতে লকডাউন শুরু হলে বলিউডে শুরু হয় মুভিজট। বারবার তারিখ পেছাতে থাকে বড় সিনেমাগুলোর। এর মাঝে বেশির ভাগ মাঝারি বাজেটের ছবি ঠাঁই করে নিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্মে।