মেগা প্রকল্প হলে বিএনপি চোখে সরষে ফুল দেখবে : কাদের

আগামী বছর যখন একে একে মেগা প্রকল্পগুলো উদ্বোধন হবে বিএনপি নেতারা সেই সময় চোখে সরষে ফুল দেখবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বাংলাদেশের ভোটের রাজনীতি বড় জটিল। মানুষ এখন উন্নয়ন চায়। মানুষ এখন চরিত্রবান লোককে ক্ষমতায় দেখতে চায়। তিনি হলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

গতকাল সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।