প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের দেয়ালিকা প্রদর্শন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে দেয়ালিকা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব সেক্টরে যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন, সেটি এখন সারা বিশ্বে রোল মডেল। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
নাসিরনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল মিয়া বলেন, দেয়ালিকাগুলোতে শিক্ষার্থীরা পদ্মা সেতু ও মেট্রোরেলসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব উন্নয়ন কর্মকা-গুলো ফুটিয়ে তুলেছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী সম্পর্কে আরও বেশি করে জানতে পারবে। মূলত প্রধানমন্ত্রীর জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন করতেই শিক্ষার্থীরা দেয়ালিকাগুলো বানিয়েছে।