প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই দেশ উন্নয়নের রোল মডেল হয়েছে বলে মন্তব্য করেছেন বন্ধু সৈনিক লীগের সদস্য সচিব এবং এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুন উর রশীদ (সিআইপি)। গতকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর জন্মদিনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘জাতির জনকের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বেই দেশ উন্নত দেশে পরিণত হবে।’
গতকাল রাজধানীর নিকেতনে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের কেক কাটা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শওকত আলম, মুক্তিযোদ্ধা প্রকৌশলী তালুকদার সারোয়ার হোসেন ও মুক্তিযোদ্ধা হাজি আবদুস সাত্তারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।