টিকা নিতে অস্বীকৃতি, ৫৯৩ কর্মচারীকে বরখাস্ত করবে বিমান সংস্থা

যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনস তাদের ৫৯৩ কর্মচারীকে বরখাস্ত করতে যাচ্ছে। কভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণের প্রয়োজনীয়তা মেনে চলতে অস্বীকৃতি জানানোয় তাদের বাদ দেওয়া হচ্ছে। কোম্পানিটির কর্মকর্তাদের বরাত দিয়ে খবরটি জানায় এএফপি।

কোম্পানির কর্মকর্তারা জানান, ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানানো ৫৯৩ কর্মীর পাশাপাশি আরও ২ হাজার কর্মী তাদের চিকিৎসাজনিত বা ধর্মীয় কারণে টিকা গ্রহণের বাধ্যবাধকতা থেকে রেহাই দেওয়ার আবেদনও জানিয়েছেন। এ সংখ্যা ইউনাইটেড এয়ারলাইনসের মোট কর্মীর সংখ্যার প্রায় ৩ শতাংশ।

যুক্তরাষ্ট্রের বৃহৎ এ এয়ারলাইনস জানায়,  কোম্পানির প্রায় সকল কর্মচারীর টিকা নেওয়া তাদের জন্য একটি খুশির খবর। আগস্টের শুরুর দিকে তারা ঘোষণা দেয়. যুক্তরাষ্ট্রের সব কর্মচারীকে টিকা গ্রহণ করে ভ্যাকসিন কার্ড কোম্পানির সিস্টেমে আপলোড করতে হবে।