চসিকের সাবেক মেয়র মনজুর

শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ আরও উন্নত হবে

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলম বলেছেন, শেখ হাসিনা বেঁচে আছেন বলে আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশের সারিতে। তিনি বেঁচে থাকলে দেশ আরও উন্নত হবে।

গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা হাকিম কলেজ চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া-মোনাজাত, গৃহহীনদের মাঝে গৃহ নির্মাণসামগ্রী বিতরণ, দরিদ্রদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এসব অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট ও এইচএম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক আলহাজ মোহাম্মদ সাইফুল আলম। বিজ্ঞপ্তি।