কথিত ধর্মীয় বক্তা মুফতি কাজী ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কাজী ইব্রাহিমের জামিনের আবেদন নাকচ করে দিয়ে রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এসআই মো. হাসানুজ্জামান কাজী ইব্রাহিমকে আদালতে হাজির করেন। তাকে গত মঙ্গলবার মোহাম্মদপুর থানায় হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। গত সোমবার রাতে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করা হয়।