হবহু ক্যাটরিনার মতো দেখতে এক সুন্দরীকে নিয়ে হইচই!

এ যেন হুবহু ক্যাটরিনা কাইফ! আচমকা ক্যাটরিনার মতো হেয়ারস্টাইলে আলিনাকে কেউ দেখলে একথা বলতে বাধ্য। এমন মন্তব্য করছে সোশ্যাল মিডিয়ার অনেকেই। এই মুহূর্তে ইন্টারনেটে কার্যত ঝড় তুলে দিয়েছেন হুবহু ক্যাটরিনার মতো দেখতে আলিনা রাই।

প্রসঙ্গত, একটা সময় যখন সালমান খানের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক তলানিতে এসে ঠেকে, তখন বলিউডে পা রাখেন জারিন খান। বলা হত, হুবহু ক্যাটের মতো দেখতে জারিনকে সালমান নিজেই ইন্ডাস্ট্রিতে জায়গা দেন ক্যাটের বিকল্প হিসেবে। তবে আলিনার ক্ষেত্রে তা হতে চলেছে কি না জানা নেই। কিন্তু আলিনার রূপের ঝলক এই মুহূর্তে ব্যাপক তোলপাড় ফেলে দিয়েছে।

আপাতত ইন্টারনেটে ভাইরাল হতে শুরু করে দিয়েছে আলিনার ছবি। ২০১৯ সাল থেকেই আলোচনায় আসেন আলিনা রাই। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর প্রোফাইল ঘিরে তুমুল হইচই শুরু হয়েছে। ২ লাখের বেশি ফলোয়ার নিয়ে আলিনা কার্যত মাতিয়ে রেখেছেন ইন্টারনেট। খুব মন দিয়ে দেখলে বোঝা যাবে যে, আলিনার ঠোঁট ও চোখের অংশের সঙ্গে ক্যাটরিনার ব্যাপক মিল রয়েছে।

জানা যায়, আলিনা, মুম্বাইয়ের মেয়ে। পরে অবশ্য তিনি প্রবাসী হয়ে যান। আপাতত টিকটক স্টার হিসাবে তাঁর খ্যাতি চরমে। তবে ক্যাটের রূপের মতোই রূপবতী হিসাবে তিনি এখনও সালমানের নজরে পড়েছেন কি না, তা জানা যায়নি। আলিনা খুব ভালো গান গাইতে পারেন বলেও জানা যায়। টিকটকে তাঁর বহু ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। তিনি ডিজাইনিং নিয়ে বহু লেখালিখি করেন বলেও জানা গেছে।

২০১৭ সালে ফ্যাশন ব্লগার হিসাবে আলিনার জীবন সফরের একটি অধ্যায় শুরু হয়। ধীরে ধীরে তাঁর রূপের কথা ছড়িয়ে পড়তে থাকে বহু জায়গায়। এদিকে, ইন্টারনেটে ততদিনে বেশ জনপ্রিয়তা পেতে শুরু করে দেন এই সুন্দরী তন্বী। ইনস্টাগ্রামে যেখানে একবছর আগেও তিনি ১ লাখ ফলোয়ার নিয়ে এগিয়েছেন, সেখানে বর্তমানে আলিনার দখলে রয়েছে ২ লাখের বেশি ফলোয়ার।

বলিউডে আলিনাকে দেখা না গেলেও, আপাতত এই সুন্দরী টিকটকে বড়সড় স্টার হিসেবে উঠে এসেছেন। সেখানে তাঁর বহু ফ্যান ফলোইং। এছাড়াও ইনস্টাগ্রামে তাঁর বহু ফ্যান ফলোইং রয়েছে। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার আলিনা, কার্যত ক্যাটরিনার সমদর্শী হিসেবে ব্যাপক খ্যাতির শিখরে রয়েছেন। তাঁর সোশ্যাল মিডিয়া ভিডিও অনেককেই তাক লাগিয়েছে।