নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার নিহত

নাটোরের সদর উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আব্দুর রাজ্জাক (২১) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকচালক ইদ্রিশ আলী। গতকাল শনিবার সকাল ৮টার দিকে শহরের পিটিআই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজ্জাক একই উপজেলার সুলতানপুর গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে নাটোর থানার ওসি মুনসুর রহমান জানান, রাজশাহী যাওয়ার পথে নাটোর শহরের পিটিআই মোড় এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটির চালক ইদ্রিশ আলী ও হেলপার রাজ্জাক দু’জনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাজ্জাককে মৃত ঘোষণা করেন।