মাদক বা যৌন সম্পর্ক, ছেলেকে সবকিছুতেই ছাড়, বলেছিলেন শাহরুখ!

শাহরুখপুত্র আরিয়ান খানকে নিয়ে তোলপাড় ভারতে। শনিবার রাত থেকে খবরের শিরোনামে ২৩ বছরের এই তারকা-তনয়। প্রমোদতরীর মাদক-পার্টি থেকে আরও নয়জনের সঙ্গে তাঁকে আটক করে ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা এনসিবি। টানা ১৬ ঘণ্টা জেরার পর রবিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

ফিরে যাই ২৩ বছর আগে। শাহরুখের ও গৌরী খান সবেমাত্র তাঁদের বড় ছেলে আরিয়ানের জন্ম দিয়েছেন। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে শাহরুখ রসিকতা করে বলেছিলেন, আমার ছেলে মাদকে আসক্ত হোক বা প্রেম করুক, চাই কি যৌন সম্পর্কে লিপ্ত হোক। যা আমি আমার তারুণ্যে করতে পারিনি, সে সব কিছু যেন সে করতে পারে। আমি চাই, ছেলের বিরুদ্ধে অভিযোগ আসুক মেয়েদের বাবাদের কাছ থেকে

২৩ বছর পর সে কথাই কি সত্যি হতে চলেছে? এনসিবি-র কাছে আরিয়ান স্বীকার করেছেন, তিনি মাদক নিয়েছেন। যদিও ছেলে আটক হওয়ার পর থেকে তাঁকে নিয়ে কোনও মন্তব্য করেননি শাহরুখ। শাহরুখের বাড়ি থেকে গাড়ির কনভয় বেরোতে দেখা গেলেও তাতে কারা ছিলেন, তা বোঝা যায়নি।

শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে এনসিবি। অভিযোগ, সেখানে মাদক পার্টি চলছিল। আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই ছিলেন শাহরুখ-পুত্র।

পুলিশ সূত্রে খবর, শুধু বলিউড নয় ফ্যাশন জগতের অনেকেও উপস্থিত ছিলেন সেখানে।