শাহরুখপুত্র আরিয়ানের বান্ধবী কে এই মুনমুন ধামেচা

ভারতীয় তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গ্রেপ্তার আছেন মাদক গ্রহণের অপরাধে। দেশটির মাদক নিয়ন্ত্রণ সংস্থা বলছে, চার বছর ধরে শাহরুখপুত্র মাদকাসক্ত। 

গোয়ার এক পার্টিতে গিয়ে মাদকসহ ধরা পড়েন তিনি। মাদক উদ্ধার হয়েছে লেন্সের বাক্স থেকে। গত কয়েকদিনে তাকে নিয়ে আলোচনায় বারবার উঠে এসেছে আরেকটি নাম। তিনি মুনমুন ধমেচা।

প্রমোদতরীর পার্টি থেকে আরিয়ানের সঙ্গেই গ্রেপ্তার হয়েছেন মুনমুন। তার স্যানিটারি প্যাডে লুকিয়ে রাখা ছিল মাদক। শাহরুখ-তনয়ের সঙ্গে তার ‘গাঢ় বন্ধুত্ব’ নিয়ে ফিসফাস শুরু ইতিমধ্যেই। কে সেই মুনমুন? কী করেন তিনি?

জানা গেছে, মধ্য প্রদেশের একটি ব্যবসায়ী পরিবারের মেয়ে মুনমুন। পেশায় মডেল। পেশার সূত্রেই বলিউড তারকাদের সঙ্গে তার ওঠাবসা। গুরু রান্ধাওয়া, অর্জুন রামপালের মতো শিল্পীও রয়েছেন সেই তালিকায়। ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় মুনমুন। সেখানে তার অনুগামীর সংখ্যা দশ হাজারেরও কিছু বেশি। ২০১৪ সাল থেকে এই অ্যাপটি তিনি ব্যবহার করছেন। এখন পর্যন্ত তার পোস্টের সংখ্যা ১৩৪। তবে সেগুলির মধ্যে কোনো ছবিতেই শাহরুখপুত্রের সঙ্গে দেখা যায়নি তাকে।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জেরায় মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন মুনমুন। 

জানিয়েছেন, একটি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলের কাছ থেকে মাদক সংগ্রহ করেছিলেন তিনি। সোমবার আরিয়ানের সঙ্গেই আদালতে তোলা হয় তাকে। 

মাদক মামলায় গ্রেপ্তার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন বাতিল করে আগামী ৭ অক্টোবর পর্যন্ত তিনদিনের রিমান্ড দেয়া হয়েছে।

এনডিটিভি জানায়, সোমবার মুম্বাইয়ের একটি আদালত এই আদেশ দিয়েছেন। মাদক–কাণ্ডের অন্য দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট, আর মুনমুন ধামেচাকেও ৭ অক্টোবর পর্যন্ত হেফাজতে রাখা হবে।