লক্ষ্মীপুরে করোনায় প্রাথমিকের দুই শিক্ষার্থী আক্রান্ত

লক্ষ্মীপুর পৌরশহরের লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয়ের দ্বিতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপালী প্রভা নাথ। তিনি জানান, করোনা আক্রান্ত দুই শিক্ষার্থী একই পরিবারের দুই ভাইবোন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্তমানে দুই শিক্ষার্থীই সুস্থ রয়েছে।

শিক্ষার্থীর মা ফারজানা আক্তার জানান, স্কুল খোলার দিন চতুর্থ শ্রেণির মেয়ে তাসপ্রিয়া রহমান স্কুলে গিয়ে জ¦রে আক্রান্ত হয়। পরে ছোট ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র তাবিব আবদুল্লাহও অসুস্থ হয়ে পড়ে। পরে দুজনের করোনা পরীক্ষা করা হলে গত ২৬ সেপ্টেম্বর তাদের রিপোর্ট পজিটিভ আসে।