Active
Active, শব্দটি একটি Adjective হিসেবে ব্যবহৃত হয়।
Meaning as an adjective
1. Being busy with any activity (কোনো কাজ নিয়ে ব্যস্ত বা সক্রিয় থাকা)
Example : My father always led an active life.
আমার বাবা সবসময় ব্যস্ত জীবনযাপন করেছেন।
The woman is still very active at the age of 85 years.
পঁচাশি বছর বয়সেও ভদ্রমহিলা ভীষণ সক্রিয়।
We should always keep ourselves active.
আমাদের উচিত সবসময় নিজেদের সক্রিয় রাখা।
2. Being engaged in any particular work (কোনো নির্দিষ্ট কাজে নিয়োজিত বা সক্রিয় থাকা)
Example : He is an active member of the cooperative society.
সমবায় সমিতির সে একজন সক্রিয় সদস্য।
Her acting career was active in 1980Õs.
তার অভিনয় জীবন সক্রিয় ছিল ১৯৮০ সনে।
That man is an active politician.
ভদ্রলোক একজন সক্রিয় রাজনীতিবিদ।
3. An active volcano throws out lava or hot liquids at any time which is called eruption (একটি সক্রিয় আগ্নেয়গিরি যেকোনো সময় গলিত লাভা বা উত্তপ্ত তরল পদার্থ উদ্গিরণ করতে পারে, যাকে বলা হয় অগ্নুৎপাত)
Example : Don’t go near to that active volcano, it is dangerous.
জীবিত আগ্নেয়গিরির কাছাকাছি যেও না, এটা বিপজ্জনক।
4. In English grammar, an active sentence is the form of a sentence where the person is the subject, and the work she/he does is the object. (ইংরেজি ব্যাকরণে, বাক্যের যে রূপে Person, Subject হিসেবে কাজ করে এবং সে যা করে তা Object হয় তাকে Active Sentence বলে।)
Example : He did the work. (Active)
The work was done by him. (Passive)
Proactive
Proactive, শব্দটিও একটি Adjective হিসেবে ব্যবহৃত হয়।
Meaning as an adjective
Taking steps to cause a change in anticipation of future needs, changes or problems instead of reacting to changes (পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়াশীল না হয়ে ভবিষ্যৎ প্রয়োজন, পরিবর্তন বা সমস্যার কথা মাথায় রেখে নতুন পদক্ষেপ নেওয়া।)
Example : The Chairman of the company is playing a proactive role to solve the problem.
সমস্যাটির সমাধানের জন্য কোম্পানির চেয়ারম্যান ইতিবাচক ভূমিকা পালন করছেন।
We all should try to be proactive to help the poor during any crisis.
যেকোনো সংকটাবস্থায় হতদরিদ্রদের সাহায্য করার ব্যাপারে আমাদের সবার ইতিবাচক হওয়া উচিত।
Our proactive role can solve the problem of environmental pollution to a great extent.
আমাদের ইতিবাচক ভূমিকা পরিবেশ দূষণ সমস্যা সমাধানে ব্যাপক অবদান রাখতে পারে।