তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশে বিজ্ঞাপন মুক্ত বিদেশি ২৪টি চ্যানেল সম্প্রচারে কোনো বাধা নেই জানানোর একদিন পরই মঙ্গলবার থেকে চ্যানেলগুলো দেখতে পাওয়ার খবর পাওয়া গেল।
সোমবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, বাংলাদেশে বিজ্ঞাপন মুক্ত বিদেশি ২৪টি চ্যানেল সম্প্রচারে কোনো বাধা নেই।
চ্যানেলগুলো হলো-বিবিসি, সিএনএন, আল জাজিরা এইচডি, ডিডাব্লিউ, কেবিএস ওয়ার্ল্ড, এআরআই র্যাং গ টিভি, এনএইচকে ওয়ার্ল্ড, সিজিটিএন, রাশিয়া টুডে, ফ্রান্স ২৪, লোটাস, ট্রাভেল এক্সপি এইচডি, আল কুরান, টেন স্পোর্টস, ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফিক, দুবাই স্পোর্টস, মাস্তি টিভি, বিফরইউ মিউজিক, এমটিভি, স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস-২, স্টার স্পোর্টস ৩, স্টার স্পোর্টস ৪।
মঙ্গলবার সকাল থেকে রাজধানীর তেজগাঁও, আজিমপুর, কলাবাগান, সূত্রাপুর এলাকায় স্টার স্পোর্টস, ন্যাশনাল জিওগ্রাফি, ডয়েচে ভেলের মতো বিদেশি চ্যানেলগুলো দেখা যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে করে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এসএম আনোয়ার পারভেজও বলেন, আমরা ২৪টি চ্যানেল দেখাচ্ছি।