‘এই দেশের অনেক মেধাবী কেবল সুযোগের অভাবে ঝরে যায়’

আজ থেকে প্রায় ৭ বছর আগের কথা। একটি অচেনা ছেলেকে কয়েকদিন ধরে আমার রুমের সামনে ঘুর ঘুর করতে দেখি। মনে হচ্ছিল কথা বলতে চায় কিন্তু রুমে ঢুকে না আর কথাও বলে না। আমি সাধারণত রুমে থাকলে ভেতর থেকে দরজা লক করে দেই যেন অযথা কেউ ডিসটার্ব না করে। তারপর দেখি একদিন কেউ একজন দরজায় কড়া নেড়ে জিজ্ঞেস করলো, "আসতে পারি স্যার?" আমি শব্দ করে বললাম অবশ্যই। ভিতরে ঢুকতেই দেখি ওতো সেই ছেলেটা। জিজ্ঞেস করলাম, তুমি কে এবং আমার কাছে কি জন্য? তারপর সে অনর্গল তার পরিচয় দিয়ে গেল। জানালো সে IBA থেকে BBA করেছে তারপর মাস্টার্স করেছে কম্পিউটার সাইন্স-এ UIU থেকে। এরপর বলল আমার খুবই প্রিয় ছাত্র নাফিস ইশতিয়াক ও কাজী আশরাফুল আলমের বন্ধু। ও বলে চলল তার graph তত্ত্বের উপর খুবই ভালো লাগে। যা হউক আমি যেই যেই বিষয়ের উপর কাজ করি সেগুলোর অনেকগুলোই interdisciplinary!  আমার সাথে থাকা দরকার ছিল দুয়েক জন পোস্ট-ডক এবং কয়েকজন পিএইচডি ছাত্র। পোস্ট-ডকগুলো হতে পারত বিভিন্ন discipline-এর যেমন কম্পিউটার সাইন্স কিংবা ফলিত গণিতের। ও বলল আমার কাছে আসার আগে সে আমার কাজ পড়েছে। ওর কথায় আমি মোটামোটি convinced! মনে হচ্ছিল যে সুযোগ দিলে ও হয়ত কিছু করতে পারবে। বিশেষ করে উৎসাহের মাত্রা দেখে আমি মুগ্ধ হয়েছি। তবে বলে রাখি এরকম উৎসাহ নিয়ে মাঝে মাঝেই আমার কাছে নানান কিছিমের ছাত্র আসে কিন্তু তাদের উৎসাহকে exponentially মরে যেতেও দেখেছি বহুবার। যাহোক বাজিয়ে দেখার জন্য আমি ওকে কিছু প্রব্লেম দেই এবং বলি যদি পার তাহলে কাজ করতে আমার গ্ৰুপে নিতে আপত্তি নাই। সম্ভবত এক সপ্তাহ সময় দিয়েছিলাম এবং ঠিকই যতটুকু আশা করেছিলাম তার চেয়ে বেশিই পেরেছিল।  কিছুদিনের মধ্যে ও এবং আমার আরেক ছাত্রী লিয়ানার সাথে একটি আর্টিকেলও প্রকাশ করি।

ইতিমধ্যে ও TOEFL এবং GRE দিয়ে ফেলেছিল এবং ভালো করেছিল। একদিন এসে বলল যে সে বাহিরে apply করতে চায়। তারপর ছোট করে বলতে গেলে বলা যায় ও বিভিন্ন জায়গায় দরখাস্ত করেছে আর আমি recommendation letter submit করছি। এরপর আবার আমরা কাজে মনোনিবেশ করেছি। এরপর সে জানাল, তার বেশ ভালো কয়েকটি offer এসেছে। ওগুলোর মধ্যে অন্যতম হলো সে Northeastern বিশ্ববিদ্যালয়ের Barabasi-র ল্যাব থেকে offer পেয়েছে। বলে রাখা ভালো যে Barabasi হলো বর্তমান বিশ্বে সবচেয়ে cited scientist-দের মধ্যে অন্যতম। গণিতবিদরা দীর্ঘ ২০০ বছর কাজ করেও গ্রাফ তত্বকে তাদের ক্ষুদ্র গন্ডির বাহিরে নিতে পারেনি। তারা গ্রাফ তত্বের কোন এপ্লিকেশন তেমন দেখাতে পারেনি। ১৯৯৯ সালে বাড়াবাসী বিখ্যাত "Science" জার্নালে গ্রাফ তত্বের নতুন এক ভ্যারিয়েন্ট এবং গ্রাফের পরিবর্তে নেটওয়ার্ক নাম দিয়ে স্কেল-ফ্রি নেটওয়ার্ক এর ওপর একটি আর্টিকেল প্রকাশ করেন। এই আর্টিকেলের মাধ্যমে গ্রাফ তত্বের নতুন দিগন্ত উম্মোচিত হয়। এর ফলে পদার্থবিদ, গণিতবিদ, কম্পিউটার বিজ্ঞানী এমনকি অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানের গবেষকরাও এই তত্বের প্রতি আগ্রহী হয়ে উঠেন। ফলে এটি হয়ে উঠে সবচেয়ে vibrant রিসার্চ এরিয়া। Barabasi নিজে অসংখ্য রিসার্চ আর্টিকেল ও বই লিখে এটাকে জনপ্রিয় করে তুলেন। এখন এই তত্বের উপর অনেকগুলো স্বাধীন জার্নাল এবং অনেক জার্নালের একটি সেকশন এর জন্য বরাদ্দ রাখে। বাড়াবাসীকে কোন কনফারেন্সে স্পিকার হিসাবে দাওয়াত দিতে হলে হাতে এক থেকে দুই বছর রেখে যোগাযোগ করতে হয়। আরো সুখের ব্যাপার হলো ওই ল্যাব থেকে আমার ছাত্রকে ফোনে এবং skype-এ যোগাযোগ করা হয়েছে। জানানো হয়েছে যে Barabasi নিজে ওর সিলেকশন করেছে।

এরকম একজন ছাত্রের এরকম একটা dream-place-এ হয়েছে এটা ভেবেই আমি অনেক খুশি। সেই নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে সে এখন পিএইচডি শেষ করেছে। এবং গতকাল দেখলাম সেই বিশ্ববিদ্যালয়ের ওর সাফল্য প্রমান করে মানুষের সম্ভবনার কোন মৃত্যু নেই। কোন একটার পিছনে সঠিকভাবে কষ্ট করে লেগে থাকলে অবশ্যই সফল হবে। ওর এই সাফল্য প্রমান করে BBA ব্যাকগ্রাউন্ড কোন বাঁধা হয়ে দাড়াতে পারেনি। পদার্থ বিজ্ঞানের মাস্টার্স কোর্সকে আমরা অনেক vibrant করতে পারতাম আমরা যদি lateral displacement-এর সুযোগ রাখতাম। অর্থাত মাস্টার্স-এ যদি ভর্তি পরীক্ষার মাধ্যমে কিছু ছাত্র ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, কম্পিউটার সাইন্স ব্যাকগ্রাউন্ড বা অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে নিতে পারতাম তো ক্লাসে পড়িয়ে কি যে মজা পেতাম! এর মাধ্যমে অনেক ছাত্র তাদের ভুল শুধরানোর সুযোগ পেত। মাঝে মাঝে কিছু ছাত্র আমার সাথে যোগাযোগ করে জানতে চায় তারা কি physics-এ MS করতে পারবে কিনা। তারা বলে ভুল করে বাবা মায়ের পিরাপিরিতে ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হয়েছে কিন্তু তার নিজের ইচ্ছে ছিল physics পড়বে। আমাদের বাংলাদেশের সিস্টেম এরকম যে এখানে মানুষগুলোর স্বপ্নকে মেরে ফেলে। এখানে ভুল শুধরানোর কোন সুযোগ রাখা হয়না। এরকম সিস্টেম অনেক সম্ভবনাকে মেরে ফেলে। একটা রাষ্ট্র বা প্রতিষ্ঠান কখনো এরকম হওয়া উচিত না। কেবল আরেফিনুল না। আমার সাথে সিজিপিএ অনেক কম এমনকি থিসিস করার যোগ্যতা না থাকারাও কাজ করে এখন আমেরিকায় পিএইচডি করছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো মাইনুল সাব্বির, দেবাশীষ সরকার, নাগিব জামান। তারা ওখানে গিয়েও আমার মূল্যায়নের যথার্থতা পূর্ণভাবে প্রমান করছে। আমার বিশ্বাসকে তারা ভেঙে না দিয়ে বরং অনেক বাড়িয়ে দিয়েছে।

ছেলেটি হলো Syed Arefinul Haque! গতকাল দেখলাম নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল accomplishment-দের ইনক্রেডিবল গবেষকদের লিস্টে আমার ছাত্র সৈয়দ আরেফিনুল হকের নামও। I wish him all the best. I am happy that I am part of his success however small the size of that part is!!

এখনো আমার সাথে ৫ জন শিক্ষার্থী কাজ করছে। তাদেরও সবার সিজিপিএ ওরকম আহামরি কিছু না। কিন্তু আমার সাথে এই কয়দিন কাজ করার ফলে বুঝতে পেরেছি তারা প্রত্যেকেই খুবই মেধাবী। প্রথম থেকে শিক্ষকদের একটু আদর ভালোবাসা পেলে ওরা আরো ভালো করত। তারপরেও আমি জানি যে এরাও পিএইচডি করতে যাবে এবং খুব ভালো করবে।  আমরা যদি একটা ইনস্টিটিউট ফর ফান্ডামেন্টাল রিসার্চ নামে একটা প্রতিষ্ঠান করতে পারতাম এইরকম আরো অজস্র সাফল্য পেতে পারতাম। এই দেশের অনেক মেধাবী কেবল সুযোগের অভাবে, কেবল একটু পরিচর্যার অভাবে ঝরে যায়। আমাকে একটি ইনস্টিটিউট করতে সাহায্য করুন প্লিজ।

লেখক: ড. কামরুল হাসান মামুন, অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

(লেখকের ফেসবুক স্ট্যাটাস থেকে সংগৃহীত)