ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মোহাম্মদ হাফিজের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। অবশেষে সেই শঙ্কা দূর হল। ডেঙ্গু থেকে সুস্থ হয়ে উঠেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর চলমান জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়েছিলেন হাফিজ। ঘরোয়া টি-টোয়েন্টি কাপে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খেলছেন এই ডান-হাতি ব্যাটার। ট্রেনিং সেশনে ফিটনেস পরীক্ষা দিয়ে পাঞ্জাব দলে যোগ দেবেন তিনি।
রাওয়ালপিন্ডিতে টিম হোটেলে থাকার সময় প্রথমে ফুড পয়জনিংয়ে অসুস্থ হন হাফিজ। পরবর্তীতে স্বাস্থ্যের অবনতি হওয়ায় লাহোরে ফিরে যান এবং পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর লাহোরে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন হাফিজ।
পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ১১৩টি টি-টোয়েন্টি খেলেছেন হাফিজ।