চতুর্থ অধ্যায় : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস (৩২৬ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১২০৪ খ্রিস্টাব্দ)
বহুনির্বাচনী
১. পূর্ববঙ্গের মানুষের প্রিয় খাবার ছিল কী?
ক. ভাত ও মাছ খ. মাংস ও সবজি
গ. মাংস ও দুধ ঘ. ইলিশ ও শুঁটকি
২. শ্রীচন্দ্রকে চন্দ্রবংশের সর্বশ্রেষ্ঠ শাসক বলার কারণ কী?
i. সুযোগ্য উত্তরাধিকার
ii. চন্দ্রবংশের প্রতিপত্তি উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়ায়
iii. বিক্রমপুরে রাজধানী গড়ে তোলেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ.i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বহিরাগত ‘ক’ বংশের লোকরা নারায়ণপুরে তাদের বসতি স্থাপন করেন। প্রথম জীবনে তারা ধর্মগুরু হিসেবে কাজ করলেও পরে তারা তাদের পেশা পরিবর্তন করেন এবং নারায়ণপুরে আধিপত্য বিস্তার করেন।
৩. উদ্দীপকে ‘ক’ বংশের সঙ্গে নিচের কোন বংশের সাদৃশ্য রয়েছে?
ক. বর্ম বংশ খ. পাল বংশ
গ. সেন বংশ ঘ. চন্দ্র বংশ
৪. ওই রাজবংশের সর্বশেষ শাসকের কর্মকা-ের ফলে
i. সাহিত্যচর্চা গতি পায় ii. তাদের রাজত্ব হারায়
iii. অর্থনীতিতে গতিশীলতা আসে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ.i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. ধর্মপাল কত বছর রাজত্ব করেন?
ক. ২০ বছর খ. ৩০ বছর
গ. ৪০ বছর ঘ. ৫০ বছর
৬. কৌনজ থানেশ্বর জোট গড়ে ওঠার যথার্থ কারণ কী?
ক. রাজ্যশ্রীর সঙ্গে দেবগুপ্তের বিয়ে
খ. রাজ্যশ্রীর সঙ্গে গ্রহ বর্মণের বিয়ে
গ. রাজ্যশ্রীর সঙ্গে শশাঙ্কের বিয়ে
ঘ. রাজ্যশ্রীর সঙ্গে বিজয় সেনের বিয়ে
৭. বল্লাল সেন কেমন ছিলেন?
ক. ভিতু খ. রসিক
গ. অযোগ্য ঘ. সুপ-িত
৮. ত্রৈলোকচন্দ্রের উত্তরাধিকারী কে ছিলেন?
ক. শ্রীচন্দ্র খ. কল্যাণ চন্দ্র
গ. পূর্ণ চন্দ্র ঘ. সুবর্ণ চন্দ্র
৯. ‘পবনদূত’ কাব্যগ্রন্থের রচয়িতা হিসেবে কার নাম সমর্থনযোগ্য?
ক. গোবর্ধন খ. জয়দেব
গ. ধোয় ঘ. গোপাল
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
চাঁদ বাবুর মৃত্যুর পর বাংলার ইতিহাস অন্ধকারময় হয়। রাজ্যে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ভূস্বামীরা প্রত্যেকে রাজা হওয়ার নেশায় সংঘাতে জড়িয়ে পড়ে। সবল অধিপতিরা ছোট অঞ্চলগুলো গ্রাস করে ফেলে।
১০. উদ্দীপকে চাঁদ বাবুর সাদৃশ্য হলেন
ক. শশাঙ্ক খ. লর্ড হার্ডিজ
গ. ধর্মপাল ঘ. চন্দ্র গুপ্ত
১১. বাংলার রাজ্যে দুর্যোগপূর্ণ হওয়ার যথার্থ কারণ হলো
i. যোগ্য শাসকের অভাব ii. আধিপত্য বিস্তার
iii. সাম্রাজ্যের দুর্বলতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ.i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. ঘ, ২. ক, ৩. গ, ৪. ঘ, ৫. গ, ৬. খ, ৭. ঘ, ৮. ক, ৯. গ, ১০. ক, ১১. ঘ