রিয়েলিটি শো থেকে উঠে আসা বিতর্কিত গায়ক মঈনুল আহসান নোবেলকে ডিভোর্স লেটার (তালাকের নোটিশ) পাঠিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল।
বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন মেহরুবা সালসাবিল। গত ১১ সেপ্টেম্বর এই তালাকনামা নোবেলের ঠিকানায় পাঠানো হয়েছে।
সালসাবিল অভিযোগ করেছেন, ‘নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারীনেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত; সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাঁকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে, ফেইসবুকে নিজের ভেরিফায়েড পেইজে নোবেল বিচ্ছেদের কথা জানিয়েছেন। সেখানে শুধু ‘ডিভোর্সড’ শব্দটি লিখে একটি পোস্ট দিয়েছেন তিনি।
২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মঈনুল আহসান নোবেল।