ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় দুই এনজিও কর্মী নিহত

ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের ২৯ মাইল কদমতলী নামকস্থানে যাত্রীবাহী কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন এনজিওকর্মীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সঞ্জিত রায় (৩০) ও সাহাদত হোসেন (৩২)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ সারোয়ার হোসেন জানান, ঢাকা থেকে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী নৈশকোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত দুজন বীরগঞ্জ উপজেলার স্থানীয় একটি এনজিও’র কর্মী বলে জানান তিনি।