নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাইকে (পান্নু) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের দেওতলা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সোহরাব তালুকদার জানান, বিএনপির এই নেতার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বুধবার রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।