সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার আব্দুলরাজাক

২০২১ সালের সাহিত্যের নোবেল পুরস্কার পেলেন তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ। তানজানিয়ার জাঞ্জিবারে জন্মগ্রহণ করা এই সাহিত্যিক ইংল্যান্ডে সাহিত্য চর্চা করছেন।

সুইডিশ অ্যাকাডেমি বলছে, ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে তার গভীর লেখনির জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। ভিন্ন সংস্কৃতি ও ভিনদেশে শরণার্থীদের ভাগ্য এবং দুর্দশা নিয়েও লিখেছেন এই সাহিত্যিক।

১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন গুরনাহ। ভারত মহাসাগরের জানজিবার দ্বীপে তিনি বেড়ে ওঠেন। কিন্তু ১৯৬০-এর দশকের শেষ দিকে ইংল্যান্ডে আসেন শরণার্থী হয়ে। ক্যান্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি।

গত বছর সাহিত্যের নোবেল পেয়েছিলেন মার্কিন কবি অধ্যাপক লুইস গ্ল্যুক।

সাহিত্যে এখন পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছেন ১১৮ জন; তাদের মধ্যে নারীর সংখ্যা মাত্র ১৬ জন।