মহেশখালীতে নিরাপদ মাতৃত্বে জরুরি অ্যাম্বুলেন্স সেবা

কক্সবাজারের দুর্গম পাহাড়ি দ্বীপ মহেশখালীতে নিরাপদ মাতৃত্বের জন্য জরুরি অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার ছোট মহেশখালীর সিপাহীর পাড়ার হোপ বার্থ সেন্টারে বেসরকারি সংস্থা হোপ ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন অব বাংলাদেশ এর অর্থায়নে অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্গম এলাকায় প্রসূতি মা ও শিশুর সুরক্ষার জন্য যে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে তা অত্যন্ত আনন্দের। তার জন্য হোপ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞ।

সভাপতির বক্তব্য হোপ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডা. ইফতেখার মাহমুদ বলেন, আমরা নিরাপদ মাতৃত্বের সেবার কথা চিন্তা করে দুর্গম এলাকায় অ্যাম্বুলেন্স সেবা চালু করি। আশা করি অসহায় গরিব মানুষেরা সহজেই নিরাপদ মাতৃত্বের যোগাযোগ সেবা গ্রহণ করতে পারবেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহাফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাফুজুর হক, মহেশখালী থানার ওসি আব্দুল হাই, মহেশখালী পৌরসভা মেয়র মকছুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুর রহমান বিএ, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার এনামুল করিম, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম রায়ানসহ হোপ ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীরা।