ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত শিক্ষার্থীদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কেন্দ্র স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার টিএসসিতে কেন্দ্রটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় তিনি বলেন, এ কেন্দ্র শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত থাকবে। বিশেষ ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের দ্রুত জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে এ কেন্দ্র স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, গতকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে কার্যক্রম। বিজ্ঞপ্তি