ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চাকরির সুযোগ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শূন্য পদসমূহ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৮টি পদে মোট ৭৪ জনকে নিয়োগ দেবে।

পদের নাম: সহকারী সচিব- ০১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।

পদের নাম: ভেটেরিনারি কর্মকর্তা- ০৩টি।

শিক্ষাগত যোগ্যতা: পশু চিকিৎসা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।

পদের নাম: বর্জ্য ব্যবস্থাপক পরিদর্শক- ০৩টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নাম: ব্যক্তিগত সহকারী- ০৮টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।

পদের নাম: ভেটেরিনারী পরিদর্শক/জবাইখানা পরিদর্শক- ০৬টি।

শিক্ষাগত যোগ্যতা: জীব বিজ্ঞান বা বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নাম: রেজিস্ট্রেশন সহকারী- ০৪টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।

বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম: ডেপুটি ও.টি. সিস্টার- ০২টি।

শিক্ষাগত যোগ্যতা: নার্সিং এবং মিডওয়াইফারী বিষয়ে ডিপ্লোমা।

বেতন স্কেল: ১২,৫০০ – ৩০,২৩০ টাকা।

পদের নাম: স্টাফ নার্স- ৪৭টি।

শিক্ষাগত যোগ্যতা: নার্সিং এবং মিডওয়াইফারি বিষয়ে ডিপ্লোমা।

বেতন স্কেল: ১২,৫০০ – ৩০,২৩০ টাকা।

আবেদন শুরুর সময়: ১১ অক্টোবর সকাল ১০টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর বিকেল ০৫টা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dscc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।