আল্লু আর্জুনকে ১৬০ বছরের পুরনো বন্দুক উপহার দিলেন ভক্ত

তরকাদের জন্য ভক্ত আবার ভক্তদেরই জন্যই তারকা।  সূত্র বলে একে অপরের পরিপূরক তারা। প্রিয় তারকাকে নিয়ে ভক্তদের পাগলামির যেন শেষ নেই। এই পাগলামি  ভালো লাগে তারকাদের। আবার সামাল দিতেও হিমশিম খেতে হয়। রক্ষা করতে হয় ভক্তদের নানা আবদারও।

সম্প্রতি তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে অবাক করা ঘটনা ঘটালেন তার ভক্ত।  এক ভক্তের কাছ থেকে তিনি এমন একটি উপহার পেয়েছেন যা শুনলে চমকে যাবেন। 

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবর—সম্প্রতি দুবাই ভ্রমণে গিয়েছিলেন এই তারকা। সেখানে ভারতের মালায়ালি প্রবাসী ব্যবসায়ী রিয়াজ কিল্টন প্রিয় তারকাকে একটি বিশেষ বন্দুক উপহার দিয়েছেন। বন্দুকটি ১৬০ বছরের পুরোনো একটি বন্দুক বলে জানা গেছে।

১৯৮৫ সালে ‘বিজেতা’ নামক সিনেমা দিয়ে রুপালি জগতে পা রাখেন আল্লু। এরপর একের পর এক সিনেমা উপহার দিয়ে গেছেন।  বর্তমানে তার অভিনীত বহুল প্রতীক্ষিত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ওয়ান’ মুক্তির অপেক্ষায় আছে। এ বছরের ১৭ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এতে আল্লুর বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে।