ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো (ডিপিসি)-কে ইবোলামুক্ত ঘোষণার পাঁচ মাস নতুন এক রোগীর সন্ধান মিলল।
আল জাজিরা জানায়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বেনির কাছাকাছি তিন বছর বয়সী এক শিশুর দেহে ভাইরাসটি ধরা পড়ে ও পরবর্তীতে সে মারা যায়।
শুক্রবার এক বিবৃতিতে ডিআর কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী জিন জ্যাক এমবাঙ্গানি জানান, আক্রান্ত শিশুটি বুধবার মারা গেছে।
২০১৮-২০২০ সালে ইবোলা সংক্রমণের অন্যতম কেন্দ্র ছিল বেনি। তখন মারা যায় ২২শ’র বেশি মানুষ। তবে তাৎক্ষণিকভাবে ওই সময়ের সঙ্গে এবারের সংক্রমণটি যুক্ত কিনা নিশ্চিত হওয়া যায়নি। ইতিমধ্যে চলতি বছরের এ রোগে ছয়জন মারা গেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ভাইরাসটির সংস্পর্শে এসেছে এমন ১০০ ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে।
তবে ডিআর কঙ্গোর বায়োমেডিক্যাল ল্যাবরেটরির অভ্যন্তরীণ এক প্রতিবেদনে জানা যায়, বেনির ঘনবসতিপূর্ণ এলাকার ওই শিশুর তিন প্রতিবেশীর মাঝে গত মাসে ইবোলার লক্ষণ পাওয়া যায়। তারা মারাও যায়। কিন্তু তাদের পরীক্ষা করা হয়নি।
১৯৭৬ সালে ইবোলা নদীর কাছাকাছি বনে এই রোগ আবিষ্কৃত হওয়ার পর ১২টি প্রাদুর্ভাব রেকর্ড করা হয়েছে।