ক্রিস ইভানসের সঙ্গে সেলেনা গোমেজের প্রেম!

ক্রিস ইভানস এবং সেলেনা গোমেজ দুজনেই নিজ নিজ কর্মক্ষেত্রে সফল। এই দুই তারকার প্রেমের গুঞ্জন উঠেছে। গুঞ্জনের শুরু হয় যখন ক্রিস-সেলেনা দুজন দুজনকে ইনস্টাগ্রামে ফলো করা শুরু করেন। কেউ কেউ অবশ্য মনে করছেন, ক্রিস-সেলেনা একসঙ্গে নতুন কোনো প্রজেক্টে কাজ শুরু করবেন, এ জন্যই সামাজিক মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত হয়েছেন।

তবে এই গুঞ্জন জোরদার হয় যখন একটু পুরোনো সাক্ষাৎকার সামনে আসে। ২০১৫ সালের একটি লাইভ অনুষ্ঠানে সেলেনা বলেন, ‘ক্রিস ইভানস খুব কিউট।’ ইভানসকে নিজের ‘ক্রাশ’ বলে স্বীকার করেন সেলেনা গোমেজ।

১ অক্টোবর এই দুই তারকাকে লস অ্যাঞ্জেলেসের একটি স্টুডিও থেকে বের হতে দেখা গেছে। তবে তারা একসঙ্গে বের হননি, আলাদা সময়ে বের হয়েছেন। এ ছাড়াও দুজনকে একদিন একটি রেস্তোরাঁ থেকে বের হতে দেখা গিয়েছে, তবে একসঙ্গে বের হননি তারা। কিছু সময় আগে-পরে বের হয়েছেন এই দুই তারকা।

ক্রিস-সেলেনার প্রেমের গুঞ্জন রটায় বেশ খুশি ভক্ত-অনুরাগীরা। হলিউডের নতুন ‘পাওয়ার কাপল’ বলা হচ্ছে এই জুটিকে। এর আগে জাস্টিন বিবারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সেলেনা গোমেজের। বিবার পরে হাইলি বাল্ডউইনকে বিয়ে করেন এবং সেলেনের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন।

সূত্র: পিঙ্ক ভিলা