ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২২৪

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৯ হাজার ৯১৮ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সব তথ্য জানানো হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে।

অধিদপ্তর জানায়, গতকাল সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছেন ১৬৫ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৯০ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৮৩ জন।

চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৭৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ১ জন করে মারা গেছেন।