পেশাজীবীদের সঙ্গে বিএনপির দ্বিতীয় দিনের বৈঠক অনুষ্ঠিত

দলের আগামী দিনের কর্মকৌশল চূড়ান্ত করতে দ্বিতীয় দিনের মতো পেশাজীবী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করছেন বিএনপির নেতৃত্ব।

শনিবার বিকেল সাড়ে তিনটায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা শুরু হয়। সভায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভার বিষয়টি দেশ রূপান্তরকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। 

সভার শুরুতে অংশ নেওয়া পেশাজীবী নেতাদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর আগে আমাদের দলের নেতৃবৃন্দ মতামত দিয়েছেন। গত শুক্রবার পেশাজীবীরা মতামত দিয়েছেন। আজ আপনাদের কাছে দেশের সার্বিক রাজনৈতিক দিক বিবেচনায় করে সুনির্দিষ্ট মতামত রাখার আহ্বান জানাচ্ছি।’

পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে রয়েছে সম্মিলিত পেশাজীবী পরিষদ, জাতীয় প্রেসক্লাব, ইউট্যাব, বিএফইউজে, ডিইউজে, ডিআরইউ, জিয়া পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জি-৯, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, জিয়া পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক ইমরান সাহলে প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, তথ্য গবেষণা সম্পাদক রিয়াজুদ্দিন নসু, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

পেশাজীবী সংগঠনগুলোর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ডা. মাহাবুবউল্লাহ, শওকত মাহমুদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন, কামাল উদ্দিন সবুজ, আবদাল আহমেদ, উইসুফ হায়দার, আব্দুল লতিফ মাসুম, ওবায়দুল হক, ছবিরুল হওলাদার, অ্যাডভোকেট আসাদুজামান আসাদ, কাদের গনি চৌধুরী, খোরশেদ আলম, বাছির জামাল, মাহমুদা হাবিবা, মাহমুদ হাসান, ডা. ফাইজুল ইসলাম ফারুকী, গাজি আব্দুল হক, রাশেদুল হক, দিদারুল আলম, অধ্যাপক লুৎফর রহমান, সিদ্দিকুর রহমান, এসএম ফজলুল হক, শামসুল আলম, এম জে আবেদীন, অধ্যাপক তোফাজ্জেল হোসেন, অধ্যাপক একেএম মতিনুর রহমান, মাসুদা কামাল, মো. সুলাইমান, ইদ্রিস আলী, শফিকুর আলম দোলনসহ ৮২ পেশাজীবী নেতা।