প্রায় সাড়ে তিন বছর পর ঘরোয়া হকিতে মুখোমুখি হয়েছে এই দুই দল। আবাহনী ও মোহামেডানের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৮ সালের ৪ জুন। প্রিমিয়ার লিগের সুপার ফাইভের ওই ম্যাচে আবাহনী ৩-২ গোলে হারিয়েছিল মোহামেডানকে। এবারও জয় নিয়েই মাঠ ছেড়েছে আবাহনী। ম্যাচ শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে মাহবুব হোসেনের পাস থেকে পুষ্কর খীসার হিটে আনন্দে মেতে ওঠে আবাহনী।