গাজীপুরে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

গাজীপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে গাজীপুরে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগম।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম, পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ, নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, গাজীপুর জেলা বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানসহ গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি, পি.পি উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান আদালতে বিচার কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের সভাপতি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান সকলের সহযোগিতা কামনা করেছেন।