কুমিল্লায় স্থানীয় সরকারমন্ত্রী

যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তাদের কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ নয়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল। জনগণের জন্য যদি অঙ্গীকার থাকে তাহলে বিএনপির নির্বাচনে আসা উচিত।

গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে বাংলাদেশ পল্লী উন্নয়ন অ্যাকাডেমির (বার্ড) ৫৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  কুমিল্লার কোটবাড়িতে বার্ডের ময়নামতি অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

তাজুল ইসলাম আরও বলেন, ‘যারা গণতেন্ত্র বিশ্বাস করে না, স্বৈরতন্ত্রের জন্য অপেক্ষা করে, তাদের কাছে স্বাভাবিকভাবে নির্বাচন গুরুত্বপূর্ণ নয়। আমি বিশ্বাস করি সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে।’