মেয়ের সঙ্গে শ্বেতার নাচ, কে মা কে মেয়ে, দ্বিধায় ভক্তরা!

শ্বেতা তিওয়ারি এবং তার মেয়ে পলক গত সপ্তাহে যথাক্রমে তাদের জন্মদিন উদযাপন করেছিলেন এবং অভিনেত্রী শনিবার তাদের জন্মদিন উদযাপনের একটি আভাস দিয়েছিলেন।

এরপর শ্বেতা তার মেয়ের সঙ্গে নাচানাচি করার একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ভিডিওতে দেখা যায় একটি লনে নাচার সময় অভিনেত্রীর পুত্র রেয়ানশ তাদের মনোযোগ দিয়ে দেখছিল।

অভিনেত্রী ভিডিওটির ক্যাপশন দিয়েছেন, ‘আমার রাজকুমারী পলকের সাথে জন্মদিনের নাচ’।

শ্বেতা তিওয়ারিকে সবুজ রঙের টপ এবং ডেনিম শর্টস-এ অসাধারণ দেখাচ্ছিল। পলক বহু রঙের সুন্দর একটি পোশাক পরা ছিল।

এদিকে, শ্বেতা তিওয়ারির টেলিভিশন ইন্ডাস্ট্রির বন্ধুরা এবং ভক্তরা মনে করছেন যে, অভিনেত্রী শ্বেতাকে ভিডিওতে এততাই তরুণ দেখাচ্ছে যে, পলক যেন তার মা নয় বরং ‘বোন’ এর সঙ্গে নাচছে।

অভিনেত্রী সৃষ্টি রোড মন্তব্য করেন ‘ওএমজি সিস্টারস’।

সঙ্গীতা বিজলানি লিখেছেন, ‘আপনারা দুজনেই খুব আরাধ্য’।

শ্বেতা তিওয়ারির পোস্টে ভক্তরা ‘আপনাকে তো পলকের মা না বোন মনে হচ্ছে’ এবং ‘বোনের মতো দেখতে’ এমন অনেক মন্তব্য করেছেন।

একজন লিখেছেন, ‘ওএমজি। কে মেয়ে এবং কে মা। সত্যিই বিভ্রান্ত’।

পলক শ্বেতা তিওয়ারির প্রথম স্বামী রাজা চৌধুরীর ঔরসের মেয়ে। দ্বিতীয় স্বামী অভিনব কোহলির সঙ্গে শ্বেতার রেয়ানশ নামে একটি ছেলে রয়েছে। এই স্বামীর থেকেও আলাদা থাকছেন তিনি।

কাজের ক্ষেত্রে শ্বেতা তিওয়ারি একতা কাপুরের জনপ্রিয় ডেইলি সোপ কসৌটি জিন্দেগি কে-র প্রথম কিস্তিতে প্রেরণা বসুর চরিত্রে অভিনয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিত। তিনি টিভি রিয়েলিটি শো বিগ বস ৪-এ অংশ নিয়েছিলেন এবং সেই মওসুমের বিজয়ী ছিলেন। তিনি সম্প্রতি টিভি শো মেরে বাবা কি দুলহানেও অভিনয় করেছেন।

শ্বেতা তিওয়ারি ও তার মেয়ে পলকের নাচের ভিডিওটি দেখুন: