'উই সার্ভ' এই মূলমন্ত্রকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব ঢাকা ডিজিটাল ফ্রেন্ডশিপের উদ্যোগে রোববার লায়ন্স অক্টোবর সার্ভিস সপ্তাহ পালিত হলো।
এ উপলক্ষে রাজধানীর নিউ ইস্কাটন রোড এলাকায় অবস্থিত বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা পুনর্বাসন সংস্থা প্রাঙ্গণে স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত ও নিপীড়িত বিরাঙ্গনাকে প্রীতি উপহার দেওয়া হয়। এ ছাড়া শিশু ও নারীদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল ভাইস এরিয়া লিডার পিডিজি লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫বি৩ এর ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর-২ লায়ন ফারহানা নাজ সুধা এমজেএফ্, তার পরিবার এবং ডিস্ট্রিক্ট গভর্নরের উপদেষ্টা লায়ন জাফর উল্লাহ খান বাদল এবং অক্টোবর সার্ভিসের চেয়ারম্যান লায়ন সাব্বির মোহাম্মদ সায়েম রিপন। অনুষ্ঠানে প্রিসাইডিং অফিসার ছিলেন ক্লাব প্রেসিডেন্ট এবং এলসিআইএফ্ কো-অর্ডিনেটর লায়ন এস এম সফিউল্লাহ।
অনুষ্ঠান সংযোগে আন্তরিক সহযোগিতা করেন ক্লাব উপদেষ্টা লায়ন আবুল কালাম আজাদ, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন গোলাম মোহাম্মদ আলী এবং ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন সাব্বির উদ্দিন আহমেদ।
অক্টোবর সার্ভিসের সিনিয়র লায়ন তৌহিদ সাহেব এবং ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহরিয়ার শিল্পীসহ অন্যান্য সিনিয়র লায়ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।