আইপিএলে গতকাল প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংস ২ বল হাতে রেখে ৪ উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালে উঠেছে। আইপিএলে নবমবারের মতো ফাইনালে উঠল চেন্নাই। আগে ব্যাট করে দিল্লি তোলে ৫ উইকেটে ১৭২ রান।
রুতুরাজ গায়কোয়াড় (৭০) ও রবিন উথাপ্পার (৬৩) ঝড়ো ফিফটির পরও হার চোখ রাঙাচ্ছিল চেন্নাই সুপার কিংসকে। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। পার্থক্য গড়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম বলে মইন আলি ক্যাচ আউট হলে প্রান্ত বদলে স্ট্রাইক পান ধোনি। পরপর দুই বলে চার মারেন ধোনি। একটি ওয়াইড বলের পর আবারও চার মেরে দলকে ম্যাচ জেতান ফিনিশার মাহি। ধোনি ৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ১৮ রানে অপরাজিত ছিলেন। ইন্টারনেট