ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় মো. ইয়াসিন (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে শহরের তামাকপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া একইদিন সকালে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় এরফান রাইস মিলের টার্মিনালের সামনে ট্রাকচাপায় মারুফ আলী (১৬) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে।
মুক্তাগাছার থানার ওসি মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঘটনার সময় টার্মিনালে একটি ট্রাক মেরামতের কাজ করছিল মারুফ। ওই সময় দ্রুতগতির অন্য একটি ট্রাক তাকে দেয়ালের সঙ্গে চাপা দেয়। এতে গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।