চসিক মেয়র বললেন

দুর্গোৎসব হোক সম্প্রীতির মেলবন্ধন

দুর্গোৎসব বাঙালির সম্প্রীতি ও সৌহার্দ্যরে মেলবন্ধন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল সোমবার ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতির উদ্যোগে মহাষষ্ঠী উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

চসিক মেয়র বলেন, প্রতি বছর দুর্গাপূজা আসে শরতের মাঝামাঝি সময়ে। সব দুঃখ-কষ্ট ভুলে এই দিন বাঙালি আনন্দ উৎসবে মেতে থাকে। এ পূজায় ধর্ম যেমন একটি বড় বিষয়, তার চেয়েও বড় বিষয় হলো সার্বজনীন কল্যাণ কামনা। সম্প্রতি কভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় নগরীতে জাঁকজমকভাবে দুর্গোৎসব পালনের পরিবেশ সৃষ্টি হয়েছে।