গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফোরকান শিকদার (৪৮) নামে এক বন্দি মারা গেছেন। তিনি পটুয়াখালীর গলাচিপা থানার কালাইঘোসর এলাকার মৃত বাছের আলীর ছেলে।
গতকাল সোমবার সকাল পৌনে ৬টার দিকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর ডেপুটি জেলার রুবাইয়া বলেন, সোমবার ভোরে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন ফোরকান শিকদার। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি ২০২০ সালের ৪ মার্চ থেকে কারাগারে বন্দি ছিলেন।