শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদন্ড

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী নুসরাতকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি শাহ আলম রুবেলকে (২৫) মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত। আরেক আসামি বোরহান উদ্দিনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী গতকাল মঙ্গলবার এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

পিপি জানান, নুসরাতকে হত্যা ও ধর্ষণ মামলায় আসামি শাহ আলম রুবেলকে মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া আরও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি দ-বিধির ২০১ ধারায় তাকে আরও ৪ বছরের সশ্রম কারাদ- দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ মার্চ দুপুরে মাদ্রাসাছাত্রীকে বাড়ি থেকে তুলে নেওয়া হয়। তিন দিন পর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তে জানা যায়, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে।