প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সুইজারল্যান্ড রাষ্ট্রদূত

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড। গত সোমবার গণভবন কমপ্লেক্সে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই সাক্ষাতে বন্ধুপ্রতিম দুই দেশের প্রতিরক্ষাসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন ওই দু’জন। এ সময় নাথালি চুয়ার্ড বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতিম দেশ উল্লেখ করে বলেন, ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।’ বিজ্ঞপ্তি।