বহুল আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি সাবেক যুবলীগ নেতা এএইচএম ফোয়াদকে গ্রেপ্তার করছে ফরিদপুর জেলা পুলিশ।
ফোয়াদ সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার রাতে তাকে রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তারর করা হয়।
ফোয়াদের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলাসহ হামলা-ভাঙচুরের কয়েকটি মামলা রয়েছে।
মানিলন্ডারিং মামলার আসামি হওয়ার পর পর তাকে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক পদ থেকে অপসারণ করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, ফোয়াদ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এর আগে তাকে ধরতে পুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছিল।
পুলিশের এই কর্মকর্তা বলেন, মানিলন্ডারিং মামলাসহ আটটি মামলার আসামি তিনি। তার নামে তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।