কুমিল্লার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, কুমিল্লায় কুরআন অবমাননার বিষয়ে একটি খবর আমাদের কাছে এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, 'ধর্মীয় সম্প্রতি বিনষ্ট করার জন্য যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না।'

সবাইকে ধর্মীয় সম্প্রতি ও শৃংখলা মেনে চলার আহ্বান জানান তিনি।