শরীয়তপুরে ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’ স্থাপন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সখিপুর থানা ছাত্রলীগ।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজী শরীয়তউল্লাহ কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে স্থানীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
অপরদিকে, দুপুরে নড়িয়া উপজেলা ছাত্রলীগ ও নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকেও আনন্দ মিছিল বের করা হয়। মিছিলকারীরা রং ছিটিয়ে মিষ্টি বিতরণ ও উল্লাস করেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নূরে-এ-আলম আশিক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক বিপ্লব ও নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক ইমরানসহ অন্যরা উপস্থিত ছিলেন।